পর্দা নামল ঝিনাইদহে বীর মুক্তিযোদ্ধা নুরে আলম সিদ্দিকী আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের।
শনিবার বিকেলে শহরের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে মুখোমুখি হয় ঝিনাইদহ পৌরসভা বনাম সাগান্না ইউনিয়ন পরিষদ একাদশ।
সমাপনী দিনের উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষে বিকাল সাড়ে ৫টায় বল মাঠে গড়ায়।
শুরু হয় আক্রমণ পাল্টা আক্রমণ।
শত শত দর্শকের উপস্থিতিতে চলে তীব্র প্রতিযোগিতা।
খেলা শুরুর ২৯ মিনিটের মাথায় পৌরসভার ১০ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় গোল দিয়ে দলকে এগিয়ে নেয়।
১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধে সাগান্না ইউনিয়ন একাদশ গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে।
রক্ষণভাগ দুর্বল হওয়ার সুযোগে আরও এক গোল দেয় পৌরসভার একাদশ।
নির্ধারিত সময়ের মধ্যে গোল পরিশোধ করতে না পারায় জয়ের মুকুট ছিনিয়ে নেয় পৌরসভা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।
সে সময় স্থানীয় সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি,
জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম,
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গত ২৭ জুন এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে সদর উপজেলা ২০টি দল অংশ নেয়।
আরও পড়ুন :
- মৃত ছোট্ট মেয়েটির কাছে ক্ষমা চাইল কেরালা পুলিশ
- উখিয়ায় ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারীকে গ্রেফতার
- দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
- আদা শুকিয়ে যাওয়ার সমস্যা দূর করার উপায়
- তিন দিন সারা দেশে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা
- ইরাকের কারবালায় ভয়াবহ অগ্নিকান্ড; প্রাণহানি ৮
- রাজধানীর বিভিন্ন এলাকায় ১৭ জন গ্রেপ্তার
- কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা
- আলবার্টায় একটি উড়োজাহাজ বিধ্বস্ত: নিহত ৬
- সারাদেশে আরও ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- টি-টোয়েন্টি-২০২৪ বিশ্বকাপের তারিখ ঘোষণা
- বৃষ্টি উপেক্ষা করেই চলছে আ.লীগ-বিএনপির সমাবেশ
- রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩২
- কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি গ্রেফতার
- বিয়ের আগেই বদলে গেল রাঘব এর জীবন?
- তিন ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করল ভোক্তা অধিকার : ডেঙ্গু
- সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের প্রাণহানি
- টিসিবি’র জন্য ৩২৫ কোটি টাকার পণ্য কিনবে সরকার
- শেষ নিশ্বাস ত্যাগ করল পপ তারকা সিনিয়াড

Comments are closed.