১১ই ফেব্রুয়ারি রোজ রবিবার ব্যস্ততম নগরী নারায়ণগঞ্জ চাষাড় আবারো দেখা যাচ্ছে মৌমিতার উৎপাত। সরজমিনে গিয়ে দেখা যায় যে মৌমিতা গাড়ি ৩ই ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ শহরে ঢোকা নিষিদ্ধ করা হয়েছিল ৮ দিনের ব্যবধানে আবার সচল হয়ে চলাচল করছে মৌমিতা গাড়ি।
কাওকে তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে মৌমিতার গাড়ি এবং অবৈধ অটো ইজি বাইক মিশুক চলছে দিব্যি। দেখার যেন কেউ নেই তাই সাধারণ পথচারীদের একটাই দাবি ৩ই ফেব্রুয়ারি থেকে ৮ ই ফেব্রুয়ারি পর্যন্ত যেভাবে অবৈধ ইজিবাইক মুক্ত ও মৌমিতাকে শহরের আঙিনায় ঢুকতে দেওয়া হয়নি এভাবেই যেন সব সময় নিয়ন্ত্রণে থাকে তারই ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে সাধারণ জনগণ।
এক সূত্র থেকে জানা যায় যে, নারায়ণগঞ্জ শহরে ৭৬টি মৌমিতা গাড়ি চলাচলের অনুমতি থাকা সত্ত্বেও গাড়ি চলাচল করছে ২০০রো অধিক। কিন্তু এ বিষয়ে ট্রাফিক বিভাগের কোন মাথা ব্যাথা নেই। তাই অন্যদিকে দেখা যায় যে, নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগ নামমাত্র কিছুটা অভিযান চালালে কিছুক্ষণ পরে আবারো সব স্বাভাবিক ভাবে চলাফেরা করতে দেখা যায় শহরে। তাই জনসাধারণের দাবি তিন তারিখে গোল টেবিলে যে বৈঠকে নির্দেশনা দেওয়া হয়েছে তা যেন অব্যাহত থাকে এবং যানজট মুক্ত ও হকার মুক্ত নারায়ণগঞ্জ দেখতে চায় সাধারণ মানুষ।
আরও পড়ুন :

Comments are closed.