আব্দুল কাদেরকে নাচোল উপজেলা চেয়ারম্যান পদ থেকে অপসারন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাদেরকে রাজস্ব তহবিল ব্যবহারে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও নৈতিক স্খখননজনিত অভিযোগে উপজেলা পরিষদ আইন ১৯৯৮ সংশোধিত ২০১১এর ১৩(১)(খ) ও (গ)ধারায় নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে। স্থিনীয় সরকার বিভাগের উপসচীব মাহবুব আইরিন স্বাক্ষরিত (১৯/১০/২০২২)প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত হওয়ায় জানাগেছে।