গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা প্রশাসনের জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ ইং উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ” এই প্রতিপাদ্য কে সামনে রেখে

শনিবার ২২ অক্টোবর সকালে উপজেলা পরিষদ টাউন হলরুমে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ।
সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সাইফুল্যার রহমান চৌধুরী তোতা, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক ও গাইবান্ধা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ভোট বাবু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমান, পলাশবাড়ী প্রেসক্লাবে সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, গাইবান্ধা জেলা ট্রাক ট্যাংক লড়ি মালিক সমিতির সভাপতি ও পৌর কাউন্সিলর মাসুদ করিম প্রধান, গাইবান্ধা জেলা ট্রাক, ট্যাংক লড়ি, কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি শামসুল আলম।

উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর সোহেল রানা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এসএম রফিকুল ইসলাম রিপন, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গাইবান্ধা জেলা পিক আপ মালিক সমিতির সাধারণ সম্পাদক সেলিম মিয়া, শ্রমিক ইউনিয়নের সদস্যগণ, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা, নিরাপদ সড়ক বাস্তবায়নে স্ব-স্ব অবস্থান হতে মালিক, চালক, শ্রমিক ও জনসাধারনকে সচেতন হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
