রূপগঞ্জে স্বামীর হাতে স্ত্রীর খুন, স্বামী গ্রেফতার

এনামুল হক, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  রূপগঞ্জে ভুলতা ইউনিয়নের পশ্চিম আমলাব এলাকায় স্বামীর হাতে স্ত্রীর খুন হয়।

গতকাল রাতে ৩টার দিকে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার ভুতা ইউনিয়ন পরিষদের পশ্চিম আমলাবো এলাকায় এ দম্পতি ডলির বাসায় ভারা থাকতো, ঐ বাড়িতেই স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে।

নিহত ব্যক্তির নাম বৃষ্টি(৩০) গ্রামের বাড়ি দোহার, নিহত ব্যক্তির স্বামীর নাম ইমন গাজী (৪২) গ্রামের বাড়ি বরিশাল, সে পেশায় একজন রাজমিস্ত্রি।

পরে ঘটনাস্থলে গেলে এলাকাবাসী ও বাসা ভাড়ার মালিক ডলি বেগম জানায়, তারা স্বামী স্ত্রী দুইজন এই এলাকায় পাঁচ বছর যাবত ভাড়া থাকছে। আমার বাসায় এক বছর যাবত ভাড়া থাকছে, কিছুদিন যাবত দুজনের মধ্যে কথা কাটাকাটি ঝগড়া ঝাটি হয়। পরে আমরা খবর নিয়ে জানতে পারি, বৃষ্টির স্বামী অন্য মেয়েদের সাথে পরকীয়া লিপ্ত হয়। পরে বিষয়টি বৃষ্টি জানতে পারলে তার স্বামীর সাথে ঝগড়া হয় পরে ঝগড়ার একপর্যায়ে স্বামী ইমন গাজী তার স্ত্রীর গলায় ছুরি, ঢুকিয়ে দেয় পরে সে মারা যায়।

ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন ভুলতা পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোস্তাফিজুর রহমান।

পরে ভুলত পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান আমরা আসামিকে গ্রেফতার করেছি। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।