সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারী শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন (৩৮) নামের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (১৬ জুলাই) সকাল ১১টার সময় উপজেলার ধুকুরিয়া বেড়া দক্ষিণ পাড়া আবদীন মোল্লার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া উপজেলার দৌলতপুর গ্রামের এরশাদ আলীর স্ত্রী।

স্থানীয়দের একাধিক সুত্রে জানা যায়,

‘আছিয়া দীর্ঘদিন ধরে ধুকুরিয়া বেড়া গ্রামের আবদীন মোল্লার বাড়িতে সুতার নলির মেশিনে কাজ করে আসছিল।’

‘এরই ধারাবাহিকতায় আজও কাজে এসে মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়।’

‘পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে এনায়েতপুর খাঁজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ এন্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বেলকুচি থানা অফিসার ইনচার্জ খায়রুল বাশার জানান,

‘সুতা তোলার মেশিনের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আছিয়া খাতুন নামের এক নারী শ্রমিকে মৃত্যু খবর পেয়েছি।’

‘ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

আরও পড়ুন:

এনএএন টিভি