৩৩ জনকে অভিযুক্ত করে টিপু হত্যার চার্জশিট প্রেরণ

রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু এবং কলেজছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যাকান্ডের ঘটনায় ৩৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

এতে ক্ষমতাসীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাসহ ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।

সোমবার (৫ জুন) শাহজাহানপুর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখায় এই চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার।

মামলাটির আগামী ১৫ জুন দিন ধার্য তারিখ রয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন,

‘অভিযোগপত্রে স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।’

আসামিদের মধ্যে ২৪ জন গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে মুসা, শুটার আকাশ ও নাসির উদ্দিন মানিক আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

প্রতিবেদনে উল্লেখ করা হয়,

‘৩৪ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

তবে ’এক্সেল সোহেল’ নামে এক আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতির আবেদন করা হয়েছে। এক্ষেত্রে বিচারের জন্য ৩৩ জনকে অভিযুক্ত করা হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ২৪ মার্চ রাত সোয়া ১০টার দিকে শাহজাহানপুরে ইসলামী ব্যাংকের পাশে বাটার শো-রুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয়।

এ সময় গাড়ির পাশে রিকশায় থাকা সামিয়া আফরান প্রীতি (১৯) নামে এক কলেজছাত্রীও নিহত হন। এছাড়া টিপুর গাড়িচালক মুন্না গুলিবিদ্ধ হন।

আরও পড়ুন:

এনএএন টিভি

Share this news as a Photo Card