হাম উপসর্গে ময়মনসিংহে আরও ১ শিশুর মৃত্যু

দেশে হাম ও হাম উপসর্গে মৃত্যু থামছেই না। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ময়মনসিংহে আরও ১ শিশুর মৃত্যু হয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০১ জন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।

এর আগে রোববার (৮ জুন) এক দিনেই দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে এবং ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে।