‘আমাদের মধ্যে সম্পর্কে দূরত্ব ছিল কিন্তু কোনো বিরোধ তো ছিল না। আমার মা-বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন। আমি নতুন করে মা-বাবা পেয়েছি।
শুধু স্বামী নয়— সন্তান, শ্বশুর-শাশুড়ি, ননদসহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই। তাই একটু সময় দিন, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলব।’
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অপু বিশ্বাস এমন এক বক্তব্য দেন নিজেদের সম্পর্ক নিয়ে।
প্রসঙ্গত, সম্প্রতি সাবেক ঢালিউড দম্পতি শাকিব খান-অপু বিশ্বাসের বর্তমান সম্পর্ক নিয়ে নানা ভাবে নানা ইঙ্গিত পাওয়া হচ্ছে।
তাদের বিচ্ছেদের কয়েক বছর পার হয়ে গেছে, তবে তারা এখনও সময় পেলেই তাদের ছেলে আব্রাহাম খান জয়কে নিয়ে সময় কাটাচ্ছেন।
এদিকে গুঞ্জন উঠেছে, ফের নাকি এক হচ্ছেন তারা, তথা ফের সংসার করবেন তারা।
তবে এই বিষয় নিয়ে শাকিব খান মুখ না খুললেও অপু বিশ্বাস একাধিক সাক্ষাৎকারে সম্পর্ক শীথিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন।
উল্লেখ্য, শাকিব-অপুর বিয়ে হয়েছিল ২০০৮ সালের ১৮ এপ্রিল। শাকিব খানের উত্তরার বাসায় দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মালা বদল করেছিলেন তারা।
যদিও বিয়ের খবরটি গোপন রেখেছিলেন এ জুটি। শুধু বিয়েই না সন্তান জন্মের খবরও গোপন রেখেছিলেন তারা।
২০১৭ সালের ১০ এপ্রিল সন্তানসহ একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু বিশ্বাস।
জানান, ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি ক্লিনিকে তাদের সন্তানের জন্ম হয়। নাম রাখা হয় আব্রাহাম খান জয়।
ক্যারিয়ারের কথা চিন্তা করেই বিয়ে ও সন্তানের বিষয়টি গোপন রাখেন শাকিব-অপু।
এরপর বিভিন্ন অভিযোগে তিক্ত হয়ে উঠে শাকিব-অপুর সংসার। তার সম্পর্কে মাঝে ঢুকে পড়ে চিত্রনায়িকা শবনম বুবলী।
২০১৭ সালের ১৮ মার্চ হঠাৎ করেই শাকিব খানের ছবি শেয়ার করে বুবলী লেখেন, ফ্যামিলি টাইম।
এরপর তেলে-বেগুনে জ্বলে ওঠেন অপু বিশ্বাস। মানতে পারেননি বিষয়টি। লাইভে এসে জানিয়ে দেন সবকিছু।
অনেক জল ঘোলা হওয়ার পর ২০১৭ সালের ২২ নভেম্বর বিচ্ছেদের আবেদন করেন শাকিব খান। এটি কার্যকর হয় ২০১৮ সালের ১২ মার্চ।
তার চারমাস নয়দিন পর বুবলীকে বিয়ে করেন শাকিব খান।
