সৌদি আরবে গত এক সপ্তাহে যৌথ অভিযানে দেশটির বিভিন্ন অঞ্চলে বসবাস, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী ১২ হাজার ৯৩ অবৈধ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে,
‘গ্রেফতারকৃতদের মধ্যে ৬ হাজার ৫৯৮ জন আবাসিক আইন লঙ্ঘন করেছেন।
এছাড়া ৪ হাজার ৮২ জন সীমান্ত নিরাপত্তা বিধি ভেঙেছেন এবং ১ হাজার ৪১৪ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।’
বেআইনীভাবে সীমান্ত অতিক্রম করার ৪০১ জনকে গ্রেফতার করা হয়েছে।
তাদের মধ্যে ৪৫ শতাংশ ইয়েমেনি, ৫৩ শতাংশ ইথিওপিয়ান এবং ২ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এছাড়া আবাসিক এবং কাজের নিয়ম লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ার সাথে জড়িত ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
দেশটিতে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে ২৭ হাজার ২৮৩ জন অবৈধ বিদেশির বিরুদ্ধে।
তার মধ্যে ২২ হাজার ৭৭০ জন পুরুষ এবং ৪ হাজার ৫১৩ জন নারী।
তাদের মধ্য থেকে ২০ হাজার ৭০৭ জনকে ভ্রমণ সংক্রান্ত নথিপত্র পাওয়ার জন্য তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে স্থানান্তর করা হয়েছে এবং ৬ হাজার ৬৭৬ জনকে নির্বাসন দেয়া হয়েছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে,
‘সীমান্ত সুরক্ষা বিধি লঙ্ঘনকারী কাউকে যদি কেউ পরিবহন ও আশ্রয়সহ কোনো প্রকার সহযোগিতা করে তাহলে এটি গুরুতর অপরাধ হিসেবে গণ্য হবে।
এজন্য ওই ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১ মিলিয়ন সৌদি রিয়াল জরিমানা হতে পারে।’
এছাড়া কোনো অপরাধীকে পরিবহনে সহযোগিতা করলে তার পরিবহন, আশ্রয় দিলে তার বাসস্থান বাজেয়াপ্ত করা হবে।
অবৈধভাবে থাকা বিদেশিদের ব্যাপারে আগে থেকেই কঠোর অবস্থানে রয়েছে সৌদি আরব। তাদেরকে আটক করতে দেশজুড়ে যৌথ অভিযান চালানো হচ্ছে।
অপরাধের মাত্রা অনুযায়ী নির্দিষ্ট শাস্তি ভোগের পর এসব বিদেশিকে তাদের দেশে ফেরত পাঠানো হয়।
এছাড়াও এসব বিদেশিদের ওপর সৌদিতে এবং ক্ষেত্র বিশেষে গালফ দেশগুলোতে প্রবেশে নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়।
আরও পড়ুন:
- কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে আগুন
- বিশ্বে আরও ১১৬ জনের মৃত্যু করোনায়
- ভারতে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ২৩৩
- নারায়ণগঞ্জে যুবলীগ-ছাত্রলীগের সংর্ঘষে বাবুর্চির মৃত্যু
- কুয়েতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বাংলাদেশি সহ নিহত ৩
- আগামী অর্থবছরে মূল্যস্ফীতির হার ৬ শতাংশ রাখার লক্ষ্যে
- অফিসে আট ঘণ্টার ৬ ঘণ্টাই থাকেন বাথরুমে, চাকরি হারালেন যুবক

Comments are closed.