চুয়াডাঙ্গায় তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধির মাঠ দিবস

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ২০২৪-২০২৫ বছরে তেলজাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রবিবার বেলা ১২ টার দিকে জয়রামপুর মাঠপাড়ায় এ মাঠ দিবস ও কারিগরি আলোচনা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবস ও কারিগরি আলোচনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চুয়াডাঙ্গা উপপরিচালক মাসুদুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প যশোর অঞ্চল মনিটরিং অফিসার এ এইচ এম জাহাঙ্গীর আলম, দামুড়হুদা প্রেসক্লাবে সভাপতি শামসুজ্জোহা পলাশ, সাধারণত সম্পাদক তানজির ফয়সাল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন।

এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ