আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচির প্রতিবাদে নিয়ামতপুরে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ যুবলীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (০৮ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিয়ামতপুর উত্তর বাজারে গিয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আনজুম হোসেন পাভেলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন নওগাঁ -১ আসনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান।

নিয়ামতপুর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এম কাউসার ইসলাম রতনের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, সদস্য মাসুদ রানা, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাফিজুর রহমান, যুগ্ম আহবায়ক মিহাদুল ইসলাম সহ উপজেলা বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এনএএন টিভি / মোঃ ইমরান ইসলাম