চাষি ও ব্যবসায়ীরা বলছেন, আগে এসব আমের তেমন কদর ছিল না। কিন্তু নাবি জাত হওয়ায় এবং অন্য জাতের আম না থাকায় আশ্বিনা আমের জনপ্রিয়তা এখন তুঙ্গে। অতিরিক্ত খরচ করে ফ্রুট ব্যাগিং পদ্ধতিতে চাষ করা হচ্ছে আশ্বিনা আম। বাজারে এখন ৪ হাজার থেকে সাড়ে ৪ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে আশ্বিনা আম, আর কাটিমন বিক্রি হচ্ছে ৬ হাজার থেকে ৮ হাজার টাকা মণ দরে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী বলেন, দাম ভালো পাওয়ায় নাবি জাত আশ্বিনা ও কাটিমন আমে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জে উৎপাদিত আমের প্রায় ১০ শতাংশ আশ্বিনা।

One Reply to “আমের বাজার এখনো জমজমাট”
Comments are closed.