নরসিংদীর বেলাবোতে উপজেলা প্রশাসন কর্তৃক বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেনির এক অসহায় ও দরিদ্র শিক্ষার্থী ইলমা জাহান মমকে লেখাপড়ার জন্য শিক্ষা সহায়তা বাবদ আর্থিক অনুদানের চেক হস্তান্তর করা হয়।
আজ দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল করিম কর্তৃক এই চেক হস্তান্তর করা হয়।
উক্ত চেক হস্তান্তর করার সময় উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুর রহমান ও ইলমা জাহান মমের দাদা উপস্থিত ছিলেন।
ইলমা জাহান মম উপজেলার আমলাব ইউনিয়নের বটেশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ১০শ্রেনির শিক্ষার্থী ও ওয়ারী গ্রামের আজিজুল হক মুরাদের মেয়ে। সে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
তথ্য নিয়ে জানা যায়, ইলমা জাহান মমের মা মারা যাবার পর থেকে তার বাবা তার দেখাশুনা করে না। তার বাবা আজিজুল হক মুরাদ তার লেখাপড়ার খরচ চালাবে না। তাই ইলমা হক মমের দাদা লেখাপড়ার খরচের জন্য উপজেলা প্রশাসন বরাবর শিক্ষা সহায়তার আবেদন করলে উপজেলা প্রশাসন ইলমা জাহান মমকে এই আর্থিক শিক্ষা সহায়তার চেক প্রদান করেন।
উপজেলা প্রশাসনের এই মহিয়সী উদ্দ্যোগ উপজেলার সুবিধা বঞ্চিত, অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য আশির্বাদ স্বরুপ। তাই উপজেলা প্রশাসনের এই উদ্দ্যোগ চলমান রাখার জন্য আহবান জানানো হয়।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল করিম বলেন, শিক্ষা মৌলিক অধিকারের মধ্যে অন্যতম। আমাদের প্রচেষ্টা উপজেলার কোনো শিক্ষার্থী আর্থিক অনটনের কারনে শিক্ষা বঞ্চিত না হোক। যেহেতু ইলমা জাহান মমের মা মারা যাবার পর তার বাবা লেখাপড়ার খরচ চালাচ্ছেনা। বিষয়টি জানার পর সমাজসেবা অফিসের সাথে আলোচনা করে উপজেলা প্রশাসন ইলমা জাহান মমকে এই শিক্ষা সহায়তা চেক দেওয়া হয়। আর্থিক সংকটের কারনে কারো লেখাপড়া বন্ধ যেনো না হয় সে ।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা
