জাতীয় সাংবাদিক সংস্থা,টেকনাফ উপজেলার আয়োজনে অভিষেক ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
২ নভেম্বর (শনিবার) সকাল দশটার টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে দীর্ঘ ৪৩ বছর থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের সাংবাদিক সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় খতমে কোরআন পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ১১টায় জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির সভাপতি নুরুল হোসাইন’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সংঞ্চালনায় অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ঢাকা কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ ও জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান, টেকনাফ উপজেলা কমিটির নেতৃবৃন্দরা। সভার শুরুতে টেকনাফ উপজেলা কমিটি ঘোষনার পর সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটি সদস্য কামাল হোসেন আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,জাতীয় সাংবাদিক সংস্থা,জেলা কমিটির সাধারণ সম্পাদক ওসমান গনি ইলি।
বিশেষ অতিথি বক্তব্য রাখেন,দৈনিক পাঞ্জারীর পত্রিকার নির্বাহী সম্পাদক কমিটির নির্বাহী সদস্য তালুকদার রুমী, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সহ-সভাপতি আয়াজ রবি, হিউ ম্যান এইড ইন্টারন্যাশনাল জেলা শাখার সাধারণ সম্পাদক কামরুন তানিয়া, টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আজিজ উল্লাহ আজিজ,সাংবাদিক ফরিদ আহমদ বাবুল,মোঃ শহীদুল্লাহ, মোঃ ইব্রাহীম,অর্থ সম্পাদক জসিম উদ্দিন ইমন, সাব্বির আহমদ, ফরহাদ রহমান,আনোয়ার কামাল।
জেলা কমিটির সভাপতি নুরুল আমিন হেলালী বলেন,সমাজে ঘটে যাওয়া সব ঘটনার সংবাদ আপনারা লেখনীর মাধ্যমে ফুটিয়ে তুলেন। সাংবাদিকদের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। সে পবিত্র কলম যেন সমস্ত দুর্নীতি, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে যথাযথ লেখনীর মাধমে কামনা করব।
কেন্দ্রীয় কমিটি সদস্য কামাল হোসেন আজাদ বলেন,প্রকৃত সংবাদকর্মীরাই পারে সত্য ও সুন্দর বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে একটি বৈষম্যহীন কল্যাণকর রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে। তাই জাতীয় সাংবাদিক সংস্থার পতাকা তলে সমবেত হয়ে ঐক্যবদ্ধভাবে আজকের সাংবাদিক সমাজকে এগিয়ে আসতে হবে।
পরে জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা কমিটির নুরুল হোসাইনকে সভাপতি, মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন প্রদান করেন জেলা কমিটির দায়িত্বশীল।পরিশেষে সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাবেক সভাপতি মুহম্মদ আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পাঠ করেন খতীব মুঃ সাঈদ আলী।
এনএএন টিভি / আবু হেনা সাগর
