দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরবাইক চালক নিহত

পার্বতীপুর-ফুলবাড়ী সড়কের পার্বতীপুরের দক্ষিণে চাঁন্দাপাড়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরবাইক চালক বুলবুল নিহত হয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে পার্বতীপুরের দক্ষিণে চাঁন্দাপাড়া নামক স্থানে দূর্ঘটনাটি ঘটে। নিহত বুলবুল (৪০) দিনাজপুরের পার্বতীপুর শহরতলির নামাপাড়া নামক গ্রামের সুজাত আলীর ছেলে।

স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার রাত ১০টার দিকে পার্বতীপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুর শহর থেকে প্রায় ৫কি.মি. দক্ষিণে চাঁন্দাপাড়া নামক স্থানে মোটরসাইকেলের ব্রেক ফেল করে রাস্তার পার্শে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরবাইক চালক বুলবুল ঘটনাস্থলে নিহত হয়েছেন। এসময় পিছনে বসে থাকা তার ছোট ভাই বাবু গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নিয়ে যায় এবং সুরতহাল রিপোর্টের পরে পরিবারকে লাশ হস্তান্তর করেছে।

পার্বতীপুর থানার ওসি চিত্তরঞ্জন রায় এর সত্যতা নিশ্চিত করেছেন।

এনএএন টিভি

Share this news as a Photo Card