ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, এর স্লোগানকে সামনে রেখে আলোকিত মানুষ গড়ার প্রতিশ্রুতি নিয়ে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে বিদ্যালয়ের পরিচালনা কমিটি প্রতিবছরের ন্যায় বর্ণিল সাজে আনন্দঘন মনোরম পরিবেশে ব্যাপক প্রস্তুতি নিয়ে হাজার হাজার নারী পুরুষের উপস্থিতিতে বিদ্যালয় শিক্ষার্থীরা শুরুতে কোরআন তেলায়েত পরে জাতীয় সংগিত শেষে মশাল প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গানে গানে মুখরিত করে ডিসপ্লে প্রর্দশন করা হয়।

শিক্ষার্থীরা দৌড়, লংজাম, হাইজাম, রুশি গোড়ানো, ব্যাঙের লড়াই, মোরগের লড়াই, বিস্কুট খেলা এবং যেমন খুশি তেমন সাজো সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে বিজয় অর্জন করতে কঠিন লড়ায়ে অংশগ্রহন করেন এবং বেতার টিভি জাতীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন। নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে ৮৪ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান। আজ রবিবার সকালে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিয়া মোঃ মঞ্জুর আহমেদ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরন করেন নরসিংদী জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো: মনির হোসেন ভুঞা। শান্তিক প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ্ব মোন্তাজ উদ্দিন ভুঞা। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেদ, শহর আওয়ামী লীগের সাবেক সভাপতি আশরাফ হোসেন সরকার, জেলা তাঁতী লীগের সভাপতি কানু মিয়া, জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান।
এসময় বক্তব্য রাখেন উক্ত বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব ও প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য দাতা সদস্য আলহাজ্ব মোমেন মিয়া, কো-অপ্ট সদস্য মোঃ পারভেজ ভুইয়া, অভিভাবক সদস্য নাহিদ ভুইয়া, মিনটু সরকার, মাহমুদ হোসেন ভুইয়া, আকছার মিয়া, শামিনুর বেগম, সধারণ শিক্ষক সদস্য শাহনাজ সুলতানা, হযরত আলী। আরো উপস্থিত ছিলেন উক্ত সিনিয়র শিক্ষক রাজু আহাম্মদ, মাহবুবুল আলম, হেলেনা রানী দাস, সেলিনা ইয়াসমিন, মাহেরুন নাহার, সহকারী শিক্ষক মনোরঞ্জন সরকার, আতিফুর রাহমান, তৌহিদা খাতুন, ইসমাইল সরকার, নুরতাজ বেগম, দিল্টু কুমার রায়, সানি আহমেদ, রাজিব দেব, সাদিয়া সরকার,সম্মানিত অতিথি পরাগ মিয়া।
এনএএন টিভি / বশির আহম্মদ মোল্লা

Comments are closed.