সাংবাদিক মোজাম্মেল হোসেন লিটন এর ছোট ভাই আর নেই

গলাচিপা কলেজ রোড নিবাসী সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক, অগ্রবাণী পত্রিকার সহ সম্পাদক ও ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ এর সহ যুব বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন লিটন এর ছোট ভাই ইঞ্জিঃ শেখ আঃ রহমান রিপন
গত ১৪/০৩/২০২৪ইং তারিখ বৃহস্পতিবার রাত আনুমানিক ৩.৩০ ঘটিকার সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না ………………..রাজিউন।

মরহুমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা রিপোটার্স ইউনিটি, সমকাল সুহৃদ সমাবেশ নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ হাই স্কুল ১৯৯৫ এর ব্যাচ, নারায়ণগঞ্জ হাই স্কুল ১৯৯৭ এর ব্যাচ, অগ্রবাণী পরিবার, ইউনেস্কো ক্লাব অব নারায়ণগঞ্জ সহ এলাকাবাসী সহ এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন।

এক শোক বার্তায় সকল নেতৃবৃন্দ প্রয়াত ইঞ্জিঃ শেখ আঃ রহমান রিপন এর বিদেহী আত্মার
মাগফেরাত কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইঞ্জিঃ শেখ আঃ রহমান রিপন এর পিতা মরহুম শেখ গোলাম মোস্তফা ছিলেন একজন ব্যবসায়ী। এছাড়া মরহুম রিপন কালিরবাজারস্থ রিপন পাওয়ার সলিউশন সার্ভিসিং সেন্টার নামীয় একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

এনএএন টিভি