নাটোরের সিংড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী এক বিশেষ অভিযান চালিয়েছে। এই অভিযানে ১৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তবে, চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল (৩২) অভিযানকালে তার বাড়িতে উপস্থিত না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি এবং বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বুধবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে সিংড়া পৌরসভার সওদাগরপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সিংড়া ব্রিজের নিচে অবস্থিত চিহ্নিত মাদক ব্যবসায়ী উজ্জ্বল-এর বাড়িতে যৌথ বাহিনী অভিযান চালায়। উজ্জ্বল সওদাগরপাড়ার শহীদ দরবেশের পুত্র।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা এবং পলাতক আসামি উজ্জ্বলের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
এনএএন টিভি / মোঃ মোতালেব হোসেন
