পার্বত্য জেলা বান্দরবানের আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স ক্লাব অব বান্দরবানে ডিনার মিটিং ও অতীত জাতীয় সেবা পরিচালক এপে.মো. নুরুল আমিন চৌধুরী আরমান এর জন্মদিন উদযাপন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) বান্দরবানের সেনানিবাসে মেঘদূত রেস্টুরেন্টে এপেক্স ক্লাব অব বান্দরবানের সভাপতি এপে.নিনিপ্রু এর সভাপতিত্বে আয়োজিত মিটিং এ প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে.মো. নুরুল আমিন চৌধুরী আরমান। বিশেষ অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ৩ এর গর্ভণর এপে. সৈয়দ মিয়া হাসান।অনুষ্ঠানে বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অব বান্দরবানে আইপিপি এপে. মোজাম্মেল হক, এপেক্স ক্লাব অব গ্রীণসিটির সভাপতি এপে.ডনাইপ্রু নেলী,এপে. পাপন বড়ুয়া,এপেক্স ক্লাব অব পটিয়ার সভাপতি এপে. আলমগীর আলম, এপে. ইকবাল হোসেন,এপে. রোকেয়া চৌধুরী, এপে.নীলাধন তংচঙ্গা, এপে. আলী কদর জীবন, এপে. ক্যসিং মারমা,এপে.পিংমা মারমা,অংমে প্রু, এপে.সারা সুদীপ ইউনুস, এপে.উম্মে কুলসুম সাথী,এপে.আরিফ,এপে.উম্মে কুলসুমা লীনা, এপে নেউইন মং’সহ প্রমুখ। এতে প্রধান অতিথি এপে. মো. নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, এপেক্স বাংলাদেশ একটি মানবিক সংগঠন সারাদেশে বর্তমানে ব্যাপক কাজ করে চলেছেন আগামীর সুন্দর সমাজ বির্নিমানে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। তিনি এপেক্স বাংলাদেশের এগিয়ে চলার এই গৌরব উজ্জ্বল পথে সকলকে অগ্রণী ভূমিকা পালনের আহবান জানান এবং আগামী মাসে ন্যাশনাল লিডারশীপ টেনিং এ সকলকে অংশগ্রহণের করতে জানান। আলোচনা শেষে কেক কেটে আনন্দ উৎসবের মাধ্যমে এপেক্স বাংলাদেশ এর সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক মানবিক মানুষ এপেক্সিয়ান মো. নুরুল আমিন চৌধুরী আরমান এর জন্মদিন উদযাপন করা হয়।
মো. ইসমাইলুল করিম / এনএএন টিভি
