যুবকের লাশ ভাসছিল খাগড়াছড়ির মাইনী নদীতে

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক পাহাড়ি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের মগ্যা কার্বারিপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার হয়।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।