বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত আসামি মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার দেখানো হবে। ট্রাইব্যুনাল-২ এর বিচারিক প্যানেলে তার শুনানি হবে।
মোজাফফর হোসেনের বিরুদ্ধে বিগত ১৬ বছরে বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করবে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের অনুমতিও চাওয়া হতে পারে।
অভিযোগে বলা হয়, সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে বিগত ১৬ বছর যোগাযোগ রেখে মোজাফফর হোসেন মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছেন।
