ঠাকুরগাঁও পৌঁছালেন রাষ্ট্রপতি

দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁও গেলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে দুই দিনের সফরে হেলিকপ্টার যোগে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন তিনি। দুপুরের দিকে মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন এরপর সার্কিট হাউসে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

তার কর্মসূচির মধ্যে শহরের সেনুয়া পাড়ার পারিবারিক কবরস্থানে বাবা সাবেক মন্ত্রী প্রয়াত মির্জা রুহুল আমীন ও মা ফাতেমা বেগমের কবর জিয়ারত, এরপর কালীবাড়ির নিজ বাসভবনে গিয়ে দুপুরের খাবার ও বিশ্রাম শেষে বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নাগরিক কমিটির সংবর্ধনায় যোগদান। রাতে নিজ বাসভবনেই অবস্থান করবেন তিনি।

সফরের দ্বিতীয় দিনে সদর উপজেলার জামালপুর এলাকায় ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে প্রস্তাবিত ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি। এরপর নিজ বাসভবন ও সার্কিট হাউসে যাওয়ার পর হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।