বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাঃ উইলিয়াম লুসাই মেমোরিয়াল হল উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের সভা, সেমিনার, প্রশিক্ষণ ও বিভিন্ন অভ্যন্তরীণ কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এ হলটি চালু করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে মেমোরিয়াল হলটির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফা নাদিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সোলায়মান আহমেদ, ডাঃ ফরহাদ উদ্দিন এবং লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। এছাড়া হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, সিনিয়র নার্স উম্মে সালমা খানম ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, চিকিৎসাসেবার পাশাপাশি একটি স্বাস্থ্য প্রতিষ্ঠানে নিয়মিত সভা, সেমিনার, প্রশিক্ষণ ও অভ্যন্তরীণ সমন্বয় কার্যক্রম গুরুত্বপূর্ণ। নতুন মেমোরিয়াল হলটি এসব কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।
