চাঁদপুর হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা, ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির নির্দেশ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা ছাত্রদলের প্রকাশিত চিঠিতে হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের নাম উল্লেখ করা হয়।

কমিটিতে সভাপতি করা হয়েছে তানভীর গাজীকে। সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে মো. রুবেল দেওয়ানকে। সাধারণ সম্পাদক করা হয়েছে রাসেল মিয়া (ফরেজ আহমেদ)-কে।

এছাড়া সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী শামীম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে খাদিজা আক্তার-এর নাম ঘোষণা করা হয়েছে।
জেলা কমিটি সদ্ব্য ঘোষিত আংশিক কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card