রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কোনো ভূমি অফিসে ওমেদার নামে দালাল থাকতে দেওয়া হবে না। ভূমি অফিসগুলোতে দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে জেলা প্রশাসন নিয়মিত নজরদারি করছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস, স্থানীয় স্কুলসহ কয়েকটি উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, উপজেলার কোনো ভূমি অফিসে ওমেদার নামে দালাল থাকবে না। সাধারণ মানুষ যাতে দালালের হয়রানি ছাড়াই ভূমিসংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন, সে লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত নজরদারি করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আব্দুল্লাহ বিন শফিক, সহকারী কমিশনার (ভূমি) ও পূর্বাচল রাজস্ব সার্কেলের কর্মকর্তা ফরিদ আল সোহান, দাউদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ভূঁইয়া, দাউদপুর ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা রোকসানা আক্তার প্রমুখ।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক দাউদপুর ইউনিয়ন ভূমি অফিস চত্বরে বেশ কয়েকটি ফলজ ও ভেষজ গাছের চারা রোপণ করেন।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card