চাঁদপুরে বিদ্যালয়ের উন্নয়নবিষয়ক মতবিনিময় সভা ও জাতীয় পর্যায়ে গৌরব অর্জনকারী গুণী শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের উদ্দেশে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম এন জামিউল হিকমা।
অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সাফল্য অর্জনকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়। সংবর্ধিতদের মধ্যে ছিলেন কচুয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের ভূগোল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মাসুদ হোসেন এবং চাঁদপুর সদর উপজেলার ১১৬ নম্বর বিষ্ণুদী আজিমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা।
বক্তারা বলেন, জাতীয় পর্যায়ে নিজেদের মেধা, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের মাধ্যমে অর্জিত এসব সাফল্য পুরো শিক্ষাঙ্গনের জন্য গর্বের। তাঁদের অর্জন নতুন প্রজন্ম ও সহকর্মী শিক্ষকদের অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে সংবর্ধিত শিক্ষকদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
এনএএন টিভি / মোঃ কামরুল ইসলাম
