বিশেষ প্রতিনিধি: যশোরের মণিরামপুর উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘অনূর্ধ্ব-১২ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। কোমলমতি শিশুদের ক্রীড়ামুখী করতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশের লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সম্মানিত সভাপতি মোঃ ইকরামুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকরামুল হোসেন বলেন, খেলাধুলাই পারে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে। আজকের এই অনূর্ধ্ব-১২ টুর্নামেন্টের ছোট ছোট খেলোয়াড়রাই আগামী দিনের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠবে। খেলাধুলার প্রসারে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত। আমি এই সুন্দর আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানাই এবং প্রতিযোগীদের সর্বাঙ্গীন সফলতা কামনা করি। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক এবং আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি দেখতে মাঠে শত শত উৎসুক দর্শকের ভিড় জমে, যা পুরো এলাকায় এক আনন্দঘন উৎসবের আমেজ তৈরি করে।
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
