ইরানের সাথে যুদ্ধ বন্ধ করতে চীন কিংবা রাশিয়ার সহায়তার প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালিতে পূর্ণ মার্কিন নিয়ন্ত্রণ রয়েছে বলেও মনে করেন তিনি।
ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত পরাজিত হয়েছে। দুর্বল হয়ে পড়েছে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতাও।
সম্প্রতি ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে যুদ্ধ বন্ধে বেইজিং ও মস্কোর সহায়তা নেবেন কি না, এমন প্রশ্নে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কারও সহায়তা প্রয়োজন নেই।
তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে ভিন্ন চিত্র উঠে এসেছে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে। ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, ইরানের হাতে এখনো আনুমানিক দেড় হাজার থেকে আড়াই হাজার ক্ষেপণাস্ত্র থাকতে পারে।
এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বলেও জোরালো দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
