নারায়ণগঞ্জের রূপগঞ্জ তাড়াব পৌরসভার ১নং ওয়ার্ড গন্ধর্বপূর হাজেরা নগর এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে গণকণ্ঠ পত্রিকার সাংবাদিক মোঃ ইমরান ভূঁইয়ার ৫মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ও ১৮ মাস বয়সী শিশুসন্তানকে শারীরিকভাবে মারধর করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার জানান, অভিযুক্ত কাউসারের সাথে সাংবাদিক ইমরান ভুঁইয়ার অনেক দিন জাবত এজটি জমি নিয়ে বিরোধ চলছে। সেই বিরোধের জের ধরে কাউসার, মোহাম্মদ আলী আক্কাস, বেগম সানজানা আহমেদ রাফি, মিনারা বেগম ,নুসরাত ও সুহী বিরুদ্ধে সাংবাদিক ইমরান ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী এবং ১৮ মাস বয়সী শিশুসন্তানকে আঘাত করে। ঘটনার পর আহতদের চিকিৎসার জন্য রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

একজন অন্তঃসত্ত্বা নারী ও মাত্র ১৮ মাস বয়সী শিশুর ওপর হামলায় এলাকায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত, পরিবারের নিরাপত্তা নিশ্চিত এবং অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এইচ এম সালাউদ্দিন জানান আমরা একটি অভিযোগ পেয়েছি ৫মাসের অন্তঃস্বতা নারীর উপর হামলা হয়েছে,সুস্থ তদন্তের মাধ্যমে বেবস্থা গ্রহন করা হবে।
