রাজধানীতে ৮ জোনে চলবে ভিন্ন রঙের ই-রিকশা: ডিএনসিসি প্রশাসক

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশার শৃঙ্খলা ফেরাতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনকে মোট আটটি জোনে ভাগ করার সিদ্ধান্ত নিয়েছে নগর প্রশাসন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর সিরডাপে ব্র্যাক ও বিআইজিডি আয়োজিত নীতি আলোচনায় এ কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

তিনি জানান, লাখো চালকের জীবিকার কথা বিবেচনায় নিয়ে রিকশা উচ্ছেদ না করে বুয়েটের নকশায় দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্যাটারিচালিত ই-রিকশা নামানো হবে। এলাকাভেদে আলাদা রঙের নিবন্ধিত ই-রিকশা চলবে সড়কে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেন, অনিয়ন্ত্রিত রিকশা ও হকারের কারণে রাজধানীর স্বাভাবিক গতি ভেঙে পড়েছে।

কেবল কর্মসংস্থানের দোহাই দিয়ে ঢালাওভাবে রিকশার অনুমোদন দিলে শহর আরও অচল হয়ে পড়বে বলে মন্তব্য করেন তিনি।

Share this news as a Photo Card