উত্তর কোরিয়ায় কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন।
বুধবার (২৫ নভেম্বর) একটি অস্ত্র গবেষণা কেন্দ্র পরিদর্শনে গিয়ে এসব নির্দেশনা দেন তিনি।
এসময় পারমাণবিক অস্ত্র তৈরির উপাদান উৎপাদন সক্ষমতার বাড়ানোর প্রতিও দৃষ্টি আরোপ করেন দেশটির সুপ্রিম লিডার।
এদিন রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এই সফরের ছবিতে কিমকে কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন স্থাপনা ঘুরে দেখতে দেখা যায়।
বিশ্লেষকদের ধারণা— ছবিতে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের গ্যাস সেন্ট্রিফিউজ এবং ছোট আকারের কৌশলগত পারমাণবিক ওয়ারহেড।
কিমের দাবি, পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে উত্তর কোরিয়ার অবস্থান কোনোভাবেই পরিবর্তনযোগ্য নয়।
