কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার

কক্সবাজারে ৩৫ হাজার ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা। এ সময় তাকে সহযোগিতা করার অভিযোগে সিএনজি চালককেও গ্রেপ্তার করা হয়। রবিবার (২২শে সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএনসি কক্সবাজারে সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা।

গ্রেপ্তার ওই কনস্টেবলের নাম জাহাঙ্গীর আলম (৫০)। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা থানার মোগলটুরলা এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

তিনি ঢাকা জজ কোর্টে কর্মরত কনস্টেবল। তাকে বহনকারী সিএনজিচালিত অটোরিকশা চালক শামসুল আলম (৩২) উখিয়ার রাজাপালং ইউনিয়নের উত্তর পুকুরিয়া এলাকার বাসিন্দা।

 

ডিএনসি কক্সবাজারের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজায় একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি করা হয়।

এ সময় যাত্রী জাহাঙ্গীর নিজেকে পুলিশ কনস্টেবল পরিচয় দেন। তার ব্যাগ তল্লাশি করে ৩৫ হাজার ইয়াবা পাওয়ায় যায়। তাকে ইয়াবা পরিবহনে সহযোগিতা করার অপরাধে সিএনজি চালক শামসুলকেও গ্রেপ্তার করা হয়।’

 

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় মামলা করা হয়েছে। তিনি দীর্ঘদিন কক্সবাজারের কুতুপালং শরণার্থী ক্যাম্পে এপিবিএন সদস্য হিসেবেও চাকরিরত ছিলেন।

আরো পড়ুন:

এনএএন টিভি