চাঁপাইনবাবগঞ্জে কর্মচারীদের চাকুরি নিয়মিতকরনের দাবি দ্রত বাস্তবায়ন ও শতভাগ গ্রাহক সেবা চালু রাখাসহ বিভিন্ন দাবিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পল্লী বিদ্যুৎ সমিতি বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরী) ফিরোজ জামান, ডিজিএম (শিবগঞ্জ জোনাল অফিস) রেজাউল করিম, এজিএম আমিনুর রসুল, আন্দোলনের সমন্বয়ক জুনিয়র প্রকৌশলী সোহেল রানা।
আন্দোলনকারীদের দাবি, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) পল্লী বিদ্যুৎ সমিতির (পিবিএস) সঙ্গে দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে পল্লী বিদ্যুৎ সমিতিতে বৈষম্য চলে আসছে। যৌক্তিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা অব্যাহত রেখেছে। সরকারের পক্ষ থেকে সমাধানের প্রচেষ্টা অব্যাহত থাকলেও নানান বাহানায় কালক্ষেপণ এবং সংস্কারে অস্বীকৃতি জানিয়ে চরম বিপত্তি সৃষ্টি করে বিদ্যুৎ খাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃপক্ষ।
পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বৈষম্য, শোষণ ও নিপিড়ন থেকে পল্লী বিদ্যুৎ সমিতির মুক্তি ও নিরবিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ সেবা প্রাপ্তির দাবী জানান বক্তারা। মানববন্ধন শেষে নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন।

One Reply to “চাকুরি স্থায়ীকরণের দাবিতে পল্লী বিদ্যুৎ কর্মচারীদের মানববন্ধন”
Comments are closed.