লেবাননে অভিযানের পাশাপাশি গাজায়ও অব্যাহত রয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। নতুন করে বুধবার (৯ অক্টোবর) ইসরায়েলি বাহিনীর হামলায় আরও কমপক্ষে ৬৪ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই উত্তরাঞ্চলের। সেখানে ছয় দিন ধরে অবরোধের কারণে জাতিসংঘের যেসব স্কুল আশ্রয়কেন্দ্র হিসেবে কাজ করছিল এবং একই সঙ্গে হাসপাতালগুলো বন্ধ করতে বাধ্য করা হয়েছে। খবর আল জাজিরার।
এদিকে পশ্চিম তীরে গুলি করে কমপক্ষে চার ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি । নাবলুস শহরের গভর্নর এই ঘটনাকে একটি কাপুরুষোচিত এবং ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেছেন। ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননেও হামলা অব্যাহত রেখেছে। দক্ষিণাঞ্চলীয় শহর ওয়ার্দানিয়েহতে কমপক্ষে পাঁচজন এবং টায়ার জেলায় আরও পাঁচজন প্যারামেডিককে হত্যা করা হয়েছে বলে জানা গেছে।
জাবালিয়া শরণার্থী শিবিরে ব্যাপক বোমাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হামলার শিকার হয়েছেন গণমাধ্যমকর্মীরাও। ক্যাম্পটিতে আহত হয়েছেন আল জাজিরার এক ক্যামেরা পারসন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল ইয়েমেন আল সাঈদ হাসপাতালে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৫ জনের। এটিসহ মোট তিনটি হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি প্রশাসন। যদিও এসব জায়গায় আশ্রয় নিয়েছে শত শত ফিলিস্তিনি। চিকিৎসাধীন বহু।
উল্লেখ্য, কয়েকদিন ইসরায়েলের বিমান বাহিনী হিজবুল্লার প্রায় ১৮৫টি এবং হামাসের ৪৫টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। বিভিন্ন স্থানে ভবন, রকেট লঞ্চার এবং হামাস ও হিজবুল্লাহ যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।
আরো পড়ুন:
- স্বামীর মৃত্যু দেখে সহ্য করতে না পেরে মারা গেলেন স্ত্রীও
- একমাত্র নাতি মারা যাওয়ার খবর শুনে দাদির ও মৃত্যু,
- দিনে দুপুরে মাথায় পিস্তল ঠেকিয়ে চাঁদাবাজির চেস্টা; বোমা উদ্ধার
- টাটা গ্রুপের কর্ণধার রতন টাটা মারা গেছেন
- বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো: আমান হাসান এসপিপি
- বিশ্বের সবচেয়ে উঁচু ১৪টি পর্বতের সব কটিই জয় করলেন মাত্র ১৮ বছর বয়সে
- ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবদু রাজ্জাক গ্রেফতার
- পল্লী বিদ্যুৎতের ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
- বিপুল পরিমাণে রেকটিফাইট স্পিরিট উদ্ধার, শ্রমিকদল যুবদলের নেতাসহ গ্রেফতার-৩
- ইন্দোনেশিয়ায় হাঙরের পেটে মিলল মার্কিন নারীর খণ্ডিত অংশ
- ঈদগাঁওতে তরিতরকারীর ঊর্ধ্বমুখী দামে সাধারণ মানুষ হিমশিমে
- কেরানীগঞ্জে খাবারের দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনজন নিহত
- ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু শারদীয় দুর্গোৎসব
