কন্যা সন্তানের বাবা হলেন আরএস ফাহিম চৌধুরী

সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবর দিলেন দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরএস ফাহিম চৌধুরী। প্রথমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ প্রসঙ্গে একটি স্ট্যাটাস দেন ফাহিম। ভালোবাসার ইমোজি ভরা সে স্ট্যাটাসে তিনি লিখেছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তায়ালা আমাকে একটি জান্নাত দিয়েছেন।

ফাহিম আরও লেখেন, আল্লাহ তায়ালার কাছে অশেষ শুকরিয়া। সবাই আমার মেয়েটা আর মাঞ্জিয়ার জন্য দোয়া করবেন।

এদিকে নেটপাড়ায় ভাইরাল হয়েছে ফাহিম ও তার সদ্য জন্ম নেয়া কন্যার একটি ভিডিও। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ফাহিমের স্ত্রী মাঞ্জিয়া কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

ভিডিওতে আরও দেখা যায়, মেয়েকে কোলে নিয়ে উচ্ছ্বসিত ফাহিম। শুধু তাই নয়, নবজাতককে কোলে নিয়ে আবেগে আপ্লুতও হতে দেখা যায় তাকে। চোখ দিয়ে বেয়ে পড়ছিলো আনন্দ অশ্রুও।

সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ফাহিম ব্যক্তি জীবনে ভালোবেসে বিয়ে করেন মাঞ্জিয়াকে। তাদের সংসারে ভালোবাসার পূর্ণতার অনুভূতি এনে দিয়েছে এ কন্যা সন্তান। সোশ্যাল মিডিয়ায় বাবা হওয়ার খবর ছড়িয়ে পড়তেই এ মুহূর্তে শুভাকাঙ্ক্ষিদের শুভেচ্ছা আর শুভকামনায় ভাসছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী।

এনএএন টিভি

Share this news as a Photo Card