ভারতে ৮ বাংলাদেশি গ্রেফতার, তিনজনের বাড়ি গোপালগঞ্জে

অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে তিনজনের বাড়ি গোপালগঞ্জে।

বুধবার (১৩ নভেম্বর) পশ্চিমবঙ্গের খরদহ থানার তিনটি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে বাবলু শেখ, ফারুক শেখ ও আলি শেখের বাড়ি গোপালগঞ্জে। খরদহ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা। তবে বাকি পাঁচজনের নাম-পরিচয় প্রকাশ করেনি ভারতীয় পুলিশ।

এনএএন টিভি

Share this news as a Photo Card