চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ মাসিক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাহার আলী ।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মো.তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার তদন্ত ওসি মোঃ সাকিল আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, চেয়ারম্যানগণসহ আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে চলমান এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশনের জন্য এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস, জঙ্গিবাদ-মাদক, চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও।

One Reply to “শিবগঞ্জে আইন-শৃঙ্খলা মাসিক কমিটি সভা”
Comments are closed.