ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান লিপু

যশোরের মনিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী ঝাঁপা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনায় রয়েছেন এলাকার পরিচিত মুখ, প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান লিপু।

বংশপরম্পরায় শহীদ জিয়ার আদর্শের রাজনীতিতে যুক্ত থাকা এই প্রকৌশলী ছাত্রজীবন থেকেই রাজপথের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। পারিবারিকভাবেই বিএনপি রাজনীতির সাথে জড়িত মাহবুবুর রহমানের বাবা মোহাম্মদ জামশেদ আলীও দীর্ঘকাল ধরে দলটির রাজনীতির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত রয়েছেন। ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান ২০০০ সাল থেকে ছাত্র রাজনীতির সাথে যুক্ত হন। ২০০১-২০০২ শিক্ষাবর্ষে যশোর পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্র সংসদ নির্বাচনে ধর্মীয় সম্পাদক পদে বিপুল ভোটে জয়লাভ করেন তিনি।

সে সময় উক্ত ছাত্র সংসদের সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বর্তমান যশোর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম। এছাড়া তিনি বাংলাদেশ কারিগরি ছাত্র পরিষদের যশোর জেলা শাখার যুগ্ম সম্পাদকের দায়িত্বও পালন করেন। শিক্ষাজীবন শেষে ২০১০ সালে ঢাকা থেকে ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন মাহবুবুর রহমান। বর্তমানে তিনি পেশাগত জীবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) অধীনে ফেনীর নির্বাহী প্রকৌশলী কার্যালয়ে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। দলীয় নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষের প্রত্যাশা, পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে তাকে ঝাঁপা ইউনিয়ন পরিষদে মূল্যায়ন করা হলে এলাকার উন্নয়ন ও দলীয় কার্যক্রম আরও গতিশীল হবে।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card