রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই কারা বন্দির মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে একজন জামায়াতের নেতা। তিনি হাজতি হিসেবে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের বন্দি ছিলেন।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত অন্য কয়েদি ছিলেন নওগাঁ জেলা কারাগারে। চিকিৎসার জন্য দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছিল।
মারা যাওয়া জামায়াত নেতার নাম আবদুল লতিফ (৬৬)। তিনি রাজশাহীর দামকুড়া থানা জামায়াতের আমির ছিলেন।
গত ১৮ ডিসেম্বর দামকুড়া থানার বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
অপরদিকে মারা যাওয়া আরেক কয়েদির নাম আজিজুল হক (৯০)। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন।
দীর্ঘদিন ধরেই কারাগারে ছিলেন তিনি। তার বাড়ি নওগাঁর ধামইরহাটে।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার আবদুল জলিল জানান,
নওগাঁ কারাগার থেকে উন্নত চিকিৎসার জন্য গত বৃহস্পতিবার আজিজুলকে রাজশাহীতে পাঠানো হয়েছিল।
এরপর সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার সকালে তিনি মারা গেছেন।
এদিকে আবদুল লতিফকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শুক্রবার। তিনিও মারা গেছেন শনিবার সকালে।
এ দুই বন্দি নানা শারীরীক সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর পর ময়নাতদন্ত শেষে দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন :
- ময়মনসিংহে বিদ্যুৎপৃষ্টে একই পরিবারের ৪ জনের মৃত্যু
- নতুন বছরে ওজন কমাচ্ছেন কী?
- বর্ষবরণের জন্য কোনও অনুষ্ঠান করা যাবে না পাকিস্তানে
- নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীদেরও শাস্তি পেতে হবে: প্রধানমন্ত্রী
- আমার বিরুদ্ধে ধানের শীষের মাইকিং করেছে, এমন ছেলের চাকরিও আমার হাত দিয়ে হয়েছে- তথ্যমন্ত্রী
- সাতক্ষীরার নবাগত পুলিশ সুপার এর তালা থানা পরিদর্শন
- মানিকছড়িতে কুজেন্দ্র লাল ত্রিপুরা পার্বত্য অঞ্চলে বন্ধ করতে নৌকার বিকল্প নেই
- আদালতে ককটেল হামলা, ‘মূল পরিকল্পনাকারী’ গ্রেফতার
- শুষ্ক আবহাওয়ার পাশাপাশি মধ্যরাত থেকে ঘন কুয়াশার পূর্বাভাস
- নামসর্বস্ব দল নিয়ে নির্বাচন করছে সরকার: নজরুল ইসলাম
- খাগড়াছড়িতে বড়দিনে নানা অনুষ্ঠান পালন হচ্ছে শহরতলী ও প্রত্যন্ত এলাকার চার্চগুলোতে
- কুড়িগ্রামে মরিয়ম চক্ষু হাসপাতাল ও সিডিডি’র যৌথ আয়োজনে এনজিও প্রতিনিধিদের সমন্বয় সভা
- বিএনপির অবরোধের বিরুদ্ধে রাজপথে কঠোর অবস্থানে আজমেরী ওসমান
- তালায় ভাইস চেয়ারম্যান কাপ ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
- দুই বিভাগে বৃষ্টির পাশাপাশি দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা
- ৭ই জানুয়ারি সকালে লাইন ধরে একটি করে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান তথ্যমন্ত্রী’র

Comments are closed.