গাইবান্ধায় হরতাল সমর্থনে বিএনপির ঝটিকা মিছিল যানবাহন ভাংচুর

বিএনপির ডাকা হরতাল সমর্থনে গাইবান্ধায় পলাশবাড়ী ঢাকা-রংপুর মহাসড়ক জুনদহ হতে দুবলাগাড়ী এলাকার মধ্যে একটি যাত্রীবাহি বাস ও কয়েকটি ট্রাক মোটরসাইকেলসহ

 বেশ কয়েকটি যানবাহনের সামনের গ্লাস ভাংচুর করেছে বিএনপির নেতাকর্মীরা।

উক্ত স্থান পরিস্থিতি নিয়ন্ত্রনে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনীর সদস্যসহ
অন্যান্য আইন শৃংখলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান গ্রহন করলে পিছু হঠতে বাধ্য হয় বিএনপির নেতাকর্মীরা।
পরে মহাসড়কে যান বাহন চলাচল স্বাভাবিক হয়। জানা যায়, 
 
১৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা 
 
একটি ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে এসে এলোপাতারি ভাবে চলাচলরত ও থামানো যানবাহন বাস ও ট্রাকের সামনের গ্লাস ভাংচুর করে। 
 
পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য পুলিশ টিয়ারসেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপে বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ হয়ে যায়। 
 
এ ঘটনায় কেউ গুরুতর হওয়ার খবর  পাওয়া যায়নি । ঢিল ও লাঠির আঘাতে আঘাত প্রাপ্ত হয়েছে যাত্রী, যানবাহনের চালক, হেলাপারসহ কয়েকজন।
গাইবান্ধায়  পলাশবাড়ী থানা অফিসার ইনর্চাজ আরজু মোঃ সাজ্জাদ হোসেন জানান, এঘটনায় কাউকে গ্রেফতার বা আটক করা সম্ভব হয়নি।
 বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনের রয়েছে ও মহাসড়কে স্বাভাবিক ভাবে যান বাহন চলাচল করছে।
আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card