কুষ্টিয়ায় চোর খুঁজতে গিয়ে একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের কোর্টপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত যুবক বাদল (৩২)। তিনি শহরের পশ্চিম মজমপুরের মৃত মোহনের ছেলে। বাদল পেশায় নির্মাণশ্রমিক ছিলেন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, রাতে মিঠুন নামের এক ব্যক্তির সাততলা নির্মাণাধীন ভবনে চোরের দল মালপত্র চুরি করতে আসে। এ সময় বাদলসহ স্থানীয় কয়েকজন ভবনের ছাদে চোর খুঁজতে ওঠেন। তখন অসাবধানতাবশত বাদল নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এনএএন টিভি / নাজমুল হাসান
