জয়পুরহাটের কালাই উপজেলায় জমি সংক্রান্ত জের ধরে ছেলের কুড়ালের আঘাতে আব্দুল আলিম (৪২) নামে এক বাবা নিহত হয়েছে।
আজ বুধবার (২২ নভেম্বর) গুরুত্বর আহত বাবা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহত বাবা আব্দুল আলিম উপজেলার উদয়পুর ইউনিয়নের আনিপুকুর এলাকার মৃত আবু বক্করের ছেলের ।
গত সোমবার দিবাগত রাত দেড়টার দিকে কালাই উপজেলার আনিপুকুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াসিম আল বারী বিষটি নিশ্চিত করেছেন।
কালাই থানার (ওসি) ওয়াসিম আল বারী জানান,
নিহত আব্দুল আলিমের দুই স্ত্রী। প্রথম স্ত্রীর ছেলে রেজভি প্রায় জমির ভাগ নিয়ে বাবার সাথে ঝগড়া-বিবাদে লিপ্ত হতেন।
এর জেরে সোমবার রাতে বাড়িতে কথা কাটাকাটির এক পর্যায়ে রেজভী তার বাবা আব্দুল আলীমকে কুড়াল দিয়ে
উপুর্যুপরি আঘাত করলে দ্বিতীয় স্ত্রী তার স্বামী আব্দুল আলিমকে বাঁচাতে আসলে তাকেও কুড়াল দিয়ে আঘাত করে রেজভী।
এতে গুরুতর আহত হন আব্দুল আলিম ও তার স্ত্রী তাসলিমা। পরে তাদের আর্তচিৎকারে প্রতিবেশীরা ঘটনাস্থলে এগিয়ে এলে রেজভী পালিয়ে যায়।
আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হওয়ায়
রাতেই চিকিৎসকরা দুজনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবা আব্দুল আলিম আজ বুধবার সকালে মারা যান।
আর তার স্ত্রী তাছলিমা বেগম গুরুত্বর আহত অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ওসি আরও জানান, তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন :
- নির্বাচন পেছানো নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
- রাজশাহী বিশ্ববিদ্যালয় নবীন বরণ বিদায়ী সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা
- কুমিল্লা-১০ আসনে আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করলেন সাবিহা মুবাশশির
- মনোনয়ন ফরম সংগ্রহ করলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দারুস
- ঢাকাসহ ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, দেশজুড়ে কমতে পারে তাপমাত্রা
- মানুষকে পুড়িয়ে মেরে কিছু অর্জন করা যায় না: প্রধানমন্ত্রী
- সাবেক মানবিক মেয়র কামরুজ্জামান কামরুল দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ
- ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হতে পারে : শেখ হাসিনা

Comments are closed.