টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজীব শেখকে গ্রেফতার করেছে পুলিশ। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান। তিনি জানান, স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় উপজেলার বালাডাঙ্গা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card