টেকনাফ কোস্টগার্ডের অভিযানে ইয়াবা ও বিয়ার জব্দ

কক্সবাজারের টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে ১০হাজার পিস ইয়াবা ও ১৩৭ ক্যান বিয়ার জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার ভোররাতে টেকনাফ পৌরসভার নাইট্যং পাড়া হেচ্চার খাল সংলগ্ন প্যারাবন থেকে এসব ইয়াবা ও বিয়ার জব্দ করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ও মিডিয়া কর্মকর্তা লেঃ এস এম তাহসিন রহমান (বিএন) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার ১নং ওয়ার্ড নাইট্যং পাড়া হেচ্চার খাল সংলগ্ন প্যারাবনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন সময়ে প্যারাবনের মধ্যে ২ জন ব্যক্তির আনাগোনা লক্ষ্য করা যায়। ঐ ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। সন্দেহজনক ব্যক্তিরা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

পরে কোস্টগার্ড সদস্যরা প্যারাবনে তল্লাশি চালিয়ে ঝোপের মধ্যে লুকানো অবস্থায় বাদামি রঙের একটি বস্তা থেকে ১০ হাজার ইয়াবা ও ১৩৭ ক্যান বিয়ার জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে পাচারের উদ্দেশ্যে উক্ত ইয়াবা ও বিয়ার ক্যানসমূহ লুকিয়ে রাখা হয়েছিল।

Share this news as a Photo Card