তাদের মধ্যে রমনা বিভাগ ৪১ জন, লালবাগ বিভাগ ৪২ জন, ওয়ারী বিভাগ ৯৫ জন, মতিঝিল বিভাগ ৪৪ জন, তেজগাঁও বিভাগ ৫৯ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৫৫ জন, উত্তরা বিভাগ ৪৯ জন, এসআরইউ-২ ও গোয়েন্দা বিভাগ ১৩ জনকে আটক করেছে।
অভিযানকালে ৫৪০ গ্রাম গাঁজা, ৬ হাজার ২৫৮ পিস ইয়াবা, ৪.২ গ্রাম ৪ পুরিয়া হেরোইন, ৩৭টি প্যাথেড্রিন ইনজেকশন, ২টি চাকু ও ২টি কাটার উদ্ধার করা হয়।
আকতার হোসেন বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের আটক করা হয়।
