ঢাকাস্থ রামু সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফণি ভূষণ শর্মাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন রামু উপজেলা প্রশাসন।
১০ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টার সময় পশ্চিম মেরংলোয়া এলাকায় তার নিজ বাড়িতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাজ্জাদ জাহিদ রাতুল এর নেতৃত্বে রাষ্ট্রীয়ভাবে এই গার্ড অব অনার দেওয়া হয় পরে এক মিনিট নীরবতা পালন করেন।
এই সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রামু মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল হক।মুক্তিযোদ্ধা রনধির বড়ুয়া,মুক্তিযোদ্ধা ফারুক আহাম্মদ, রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।
এই সময় উপস্হিত ছিলেন রামু থানা ওসি তদন্ত ফরিদুল আলম, সেকেন্ড অফিসার আবু নোমান, হিন্দু ধর্মীয় নেতা বাবুল শর্মা,মাষ্টার সুনীল শর্মা, ডাঃ কে পি দাস,রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমীর হোসেন হেলালী, প্রতিষ্ঠা সাধারণ সম্পাদক এড. এস এম স্বদেশ শর্মা, রামু প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক নুরুল ইসলাম সেলিম, সহ সাংবাদিক রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দ।

বিকালে তাঁর শেষকৃত্য অনুষ্ঠান সম্পন্ন হয়। ৯ ডিসেম্বর সোমবার দুপুরে বার্ধক্যজনিত কারণে রাজধানীর মিরপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা এবং রামু প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এডভোকেট স্বদেশ শর্মার আপন চাচা।
বীর মুক্তিযোদ্ধা ফণি ভূষণ শর্মা রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া এলাকায় ১৯৪৫ সালের ৩১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।তিনি ১৯৬৩ সালে রামু খিজারী সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করে ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন,স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করেন ১৯৬৬ সালে।
বীর মুক্তিযুদ্ধা ফণিভূষণ শর্মা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
এনএএন টিভি /আবদুল মালেক সিকদার রামু
