দিনে সেলুন কর্মচারী, রাতে ছিনতাইকারী

রাজধানীর সোনারগাঁও ক্রসিংয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাতে ছিনতাইয়ের অভিযোগে সোহাগ হোসেন (২৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়। তাদের দাবি, এই ব্যক্তি দিনে সেলুনে চাকরি করে, আর রাতে ছিনতাই করে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোহাগ মূলত ছিনতাইকারী।

তার নিজস্ব একটি চক্র আছে। তারা মূলত বাসগুলোকে টার্গেট করে। বাসে উঠে কৃত্রিম ভিড় সৃষ্টি করে।

পরে যাত্রীদের মোবাইল কিংবা মানিব্যাগ ছোঁ মেরে নিয়ে যায়। এ সময় কেউ বাধা দিলে ছুরি মেরে পালিয়ে যায়।

তিনি আরও বলেন,

বৃহস্পতিবার রাতে সোহাগ ও তার সহযোগীরা এমন ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশ সেখানে গেলে তারা পালানোর চেষ্টা করে।

পরে ধাওয়া দিয়ে ছুরিসহ সোহাগকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সোহাগ জানায়, সে একটি সেলুনে চাকরি করে। চাকরি শেষে সে ছিনতাই করে।

আরও পড়ুন :

এনএএন টিভি

Share this news as a Photo Card