দুস্থ্-অসহায় মানুষের পাশে বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার

পলাশবাড়ী পৌর শহরের নুনিয়াগাড়ী গ্রামের বাসিন্দা মোন্নাফ আলী। তার বয়স ৬৫ বছরের উপরে। বয়সের সাথে সাথে শারীরিক অবস্থা ভালো নয়। বেশ কয়েক বছর আগে ব্রেণ স্টকে আক্রান্ত হয়ে পড়ে। সেই থেকেই শয্যাশাহী হয়ে পড়েন মোন্নাফ। অভাব অনটনের সংসারে কখন কল্পনাও করতে পারেনি হুইল চেয়ারে করে চলাফেরা করবেন।

খবর পৌঁছে যায় বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকারের কাছে। খবর শুনেই উদ্যোগ নেন মোন্নাফ আলীকে হুইল চেয়ার উপহার দেয়ার।১৫ অক্টোবর শনিবার সকালে হুইল চেয়ার নিয়ে হাজির হোন মোন্নাফ আলীর বাড়ীতে। হুইল চেয়ার পেয়ে খুশি মোন্নাফ আলী। এ সময় মোন্নাফ আলীর স্ত্রী জানান,মেজর সাহেবের এই অবদানে আমরা অনেক উপকৃত হলাম।তিনি মাঝে মধ্যেই আমাদের খোঁজ খবর নেন ও আর্থিক সহযোগিতা করেন। এ সময় পলাশবাড়ী বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল,আব্দুল্যা আদিল নান্নু,সাংবাদিক সাইদুর রহমান মাস্টার, সমাজ সেবক জিন্নুরাইন উল্লাস উপস্থিত ছিলেন।

পলাশবাড়ী,সাদুল্লাপুর, গাইবান্ধা তথা সারা দেশের এ রকম হাজারো মোন্নাফ আলীর পাশে থেকে সহযোগিতা অব্যাহত রেখেছেন বীর মুক্তিযোদ্ধা মেজর(অবঃ) মফিজুল হক সরকার।
এছাড়াও তিনি পলাশবাড়ী ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত আছেন। বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার আরো জানান, তিনি বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে সোনার বাংলা গড়তে আজীবন কাজ করে যাবেন।