পাইকগাছায় সাইবার নিরাপত্তা আইনে গ্রেফতার- ১

খুলনার পাইকগাছা থানা পুলিশ অনলাইনে জুয়া ওয়ান এক্স বেট পরিচালনাকারী সংঘবদ্ধ চক্রের এক এজেন্টকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ একটি চক্র দীর্ঘদিন অনলাইনে জুয়া পরিচালনা করে বিপুল পরিমাণ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে পৌর সদরের ১ নং ওয়ার্ডের আছাদুল ইসলামের ছেলে আবির হোসেন (২০) ওয়ান এক্স বেট অ্যাপস ব্যবহার করে অনলাইন জুয়া খেলার মাধ্যমে সাধারণ মানুষকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে জুয়া খেলায় প্রলুব্ধ করে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ই- ট্রানজেকশন লেনদেন এর মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জের নির্দেশে উপ পুলিশ পরিদর্শক বাবলা সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে পাইকগাছা থানার সাইবার নিরপত্তা ১০ নং মামলার সন্ধিগ্ধ আসামি বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক বাবলা। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, পাইকগাছা থানার ৪ এপ্রিল সাইবার নিরাপত্তা ১০ নং মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে আবিরকে গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা মোবাইলে অন এক্স বেট খেলার তথ্য পাওয়া যায়। সে মুলত অনলাই জোয়ার মাষ্টার এজেন্ট। সোমবার গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন

Share this news as a Photo Card